Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেপুটি জেলারসহ ৩ কারা কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ১৭:৪৬

‎ঢাকা: নড়াইল জেলা কারাগারের ডেপুটি জেলার সাইফুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় কারাগারের ল্যাব টেকনিশিয়ান মো. রাফিকুল ইসলাম এবং একই কারাগারের ফ্যাক্টরি ওভারশিয়ার মো. জহুরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিভিন্ন সরকারি অর্থ আত্মসাৎ ও অনিয়মের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় অভিযুক্ত তিন কর্মকর্তার ওপর এই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

‎নির্ধারিত আদেশের পর অভিযুক্তদের একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের নিজ নামে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত হিসাব জমা দিতে হবে। অভিযুক্ত কর্মকর্তারা সম্পদ বিবরণী দাখিল করার পর দুদক তাদের ঘোষিত অর্জিত সম্পদের সাথে বৈধ আয়ের উৎসের সামঞ্জস্য রয়েছে কি না তা বিস্তারিতভাবে যাচাই-বাছাই করবে। এই প্রাথমিক অনুসন্ধানে যদি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে কমিশন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।