Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপনির্বাচন উপলক্ষ্যে ইসিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূজার ছুটি বাতিল ‎

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৬:৪৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১৬:৫১

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: সংরক্ষিত নারী আসন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎মঙ্গলবার (২২ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
‎
‎ওই চিঠিতে বলা হয়েছে, ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন এবং সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ, নির্বাচন পরিচালনা-২ অধিশাখা, নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১, ২, ৩ এবং নির্বাচন প্রশাসন শাখার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রোস্টার ডিউ মোতাবেক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
‎
‎এতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা/কর্মচারীকে ফোন করলে যথাসময়ে আবশ্যিকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
‎
‎সংরক্ষিত নারী আসনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।
‎
‎বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
‎
‎এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের তফসিল অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচারণা।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর