Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১৯:০৮

প্রতীকী ছবি

ঢাকা: সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইটের স্থগিতকরণ আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

জরুরি প্রয়োজনে সম্মানিত যাত্রীগণ জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। সম্মানিত যাত্রীগণের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা–মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

স্থগিত ফ্লাইটসমূহের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদেরকে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর