Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গণতন্ত্র নষ্ট করেছে আওয়ামী লীগ: মঈন খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান আরও বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর মানুষ আবার হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব।’

বিজ্ঞাপন

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ফিরে আসে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেলসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানের আগে ড. আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর