Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুলাই সনদে স্বাক্ষরে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকা : জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার দিয়ে স্বাক্ষরের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে বিএনপি। তবে দলটি সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে নির্বাচিত সংসদের মাধ্যমেই এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,“আমরা সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। এই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ২৯টি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে। নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, অফিস আদেশসহ মোটাদাগে ৬টি মতামত পাওয়া গেছে। কিছু বিষয়ে সামান্য ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছি, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের গঠনপ্রণালীতে আমাদের ভিন্নমত রয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “সংবিধান সংশোধন অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ জন্য আমরা সংসদীয় পদ্ধতিতেই এগিয়ে যেতে চাই। নির্বাহী আদেশ বা অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয়। ঐক্যমত্যভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলি বাস্তবায়ন করা হবে কিভাবে সেটা এখন আলোচনার বিষয়। তবে আমরা বলেছি। ’’

বিএনপির এই নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান থাকবে। রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের মতামত নিয়ে এই সরকার সংবিধান সংস্কার করলে ভবিষ্যতে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর