Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিএনপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৩

বিএনপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বিকেল ৪টায় সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার এই কার্যালয়ে আসেন। এ সময় তারা সঙ্গে ছিলেন চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার ডে আর্ন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আ্হমদ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। এই বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি নেতারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর