Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভিপি–এজিএস পদে শিবিরের মোস্তাকুর–সালমান, জিএসে আম্মার জয়ী

রাবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ০৯:০৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ সভাপতি এস এম সালমান সাব্বির। মোস্তাকুর ও আম্মার দুজনই ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষিত ফলে দেখা যায়, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট, আর ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান পেয়েছেন ১ হাজার ৬২১ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ জোটের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৯ ভোট, আর ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের নাফিউল ইসলাম জীবন পেয়েছেন ১ হাজার ৩২৮ ভোট।

এজিএস পদে ৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ এস এম সালমান সাব্বির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট, আর স্বতন্ত্র প্রার্থী সজিবুর রহমান পেয়েছেন ২ হাজার ৯০৭ ভোট।

এছাড়া পাঁচ সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন—মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও এস এম সালমান সাব্বির।

সারাবাংলা/এনএমই/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর