Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জামায়াত একটি মানবিক সংগঠন: ড. হেলাল উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৫:৪৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, একটি মানবিক সংগঠন। মানবিক সংগঠন ব্যতীত মানবিক বাংলাদেশ গঠন করা যাবে না। অতীতে যারা সরকার গঠন করেছে তারা প্রত্যেকে ক্ষমতার রাজনীতি করেছে। জামায়াতে ইসলামী ক্ষমতার নয়, মানবতার রাজনীতি করে।

শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো এমপি-মন্ত্রী চিকিৎসা নিতে বিদেশে যাবে না। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সুযোগ থাকার পরও বিদেশে গিয়ে চিকিৎসা না নিয়ে জনগণের কাছে সেই ম্যাসেজ দিয়েছেন। জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের উন্নত স্বাস্থ্য সেবা দেশেই নিশ্চিত করা হবে।

মতিঝিল উত্তর থানা আমির এসএম শামছুল বারীর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রবিউল ইসলামের পরিচালনায় মুক্তিযোদ্ধা সাবু চত্বরে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী স্থানীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিম স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও প্রত্যেক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর