Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ২১:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে— দেখা যাক, তিনি কেমন খেলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জেনেছি, জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহিদ মিনারে এসে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আহ্বান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেন উপদেষ্টাদের সঙ্গে শহিদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেন। সেখানে জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও আহতদেরও রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপি সরকার গঠনের আশা প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা পেছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে বা কোনো অ্যাম্বাসিতে যাব না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে।’

সারাবাংলা/এফএন/এইচআই