Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তারেক রহমানের ডাকে জরুরি ভিত্তিতে লন্ডন গেলেন সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৪:০৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: লন্ডনের উদ্দেশে আজ ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে লন্ডনে ডেকেছেন। তবে, কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে, তা জানা যায়নি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তিনি দেশের বাইরে আছেন।

সফরকালে বিএনপির আগামী দিনের রাজনীতি, আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছে বলে জানা গেছে। এবারও রাজনীতিক ইস্যুতেই আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর