Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নীলফামারীতে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৯:৪৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নীলফামারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারী সদর- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, নীলফামারী সদর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আমরা এক প্রাণবন্ত নির্বাচনি মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে বাংলাদেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

নীলফামারীর সাধারণ ভোটার আহমেদ ইসলাম বলেন, ‘আমার জানা মতে এর আগে এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণ দেখিনি। দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েও একজন আরেকজনকে এভাবে অভিনন্দন জানানো সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

এ বিষয়ে অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, ‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। যেই জয়লাভ করুক না কেন, নীলফামারীর উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’