Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৫ ১৯:৩৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ‘তারেক রহমান দেশপ্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদী সরকারের পতনের আন্দোলন পরিচালনা করেছেন। এখন দেশে ফিরে এসে দল পুনর্গঠনের নেতৃত্ব দেবেন। দেশের জনগণ তাকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।’

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে আয়োজিত র‌্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘বিএনপির নিশ্চিত বিজয় ঠেকাতে চক্রান্ত চলছে। কিন্তু আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। যারা জনগণের বিরুদ্ধে চক্রান্ত করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।’

বিজ্ঞাপন

সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর