Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া-৭ আসনের জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

স্পেশাল করেসপডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২০:১৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত প্রার্থীরা ভোটের মাঠে কোমর বেঁধে মাঠে নেমেছেন। সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত প্রার্থীরা বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময় করছেন।

বগুড়া-৭ (গাবতলী শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে শনিবার (৮ নভেম্বর) সকালে শাজাহানপুর উপজেলার উল্কা মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি গাবতলী উপজেলার বাগবাড়ী, দুর্গাহাটা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাগইল গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

শত শত মোটরসাইকেলের এই শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দুই পাশের হাট বাজারের পথচারী ও জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।

নির্বাচনি শোভাযাত্রায় অংশ নেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, নায়েবে আমির অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, মাওলানা আব্দুস সালাম, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক, এনামুল হক রানা প্রমুখ।
বিকেলে কাগইল ইউনিয়নের কারুনাকান্তি উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভার মধ্যে দিয়ে শেষ হয় মোটরসাইকেল শোভাযাত্রা।

পথসভায় গোলাম রব্বানী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা আগামী নির্বাচনে জাতীয় সংসদে সৎ মানুষ পাঠাবেন, যারা কোরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালিত করবেন। আগামীতে বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর