Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১২:২১ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৪

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির কারণে চলমান আন্দোলনের সময় পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারে শিক্ষার্থীরা আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিক্ষকদের তিন দফা দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে মেনে নেওয়া সরকারের দায়িত্ব। আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক। শিক্ষকের প্রতি সহনশীল আচরণ জরুরি।’

তিনি আরও উল্লেখ করেছেন, শিক্ষকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শিক্ষার্থী, অভিভাবক ও জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। বার্ষিক পরীক্ষা শুরুর আগে শিক্ষাব্যবস্থা অচল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

বিজ্ঞাপন

মিয়া গোলাম পরওয়ার সরকারকে আহ্বান জানান, কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষকদের যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনা করা হোক, দ্রুত আন্দোলনের অবসান ঘটিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর