Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাসসের নতুন এমডি সাংবাদিক কামাল উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:৪৬

সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার সবুজ।

ঢাকা: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার সবুজ।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে কামাল উদ্দিন মজুমদার বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

কামাল উদ্দিন মজুমদার দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক। এর আগে তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে ইংরেজি পত্রিকা ডেইলি নিউজে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে কামাল উদ্দিন মজুমদার বার্তা সংস্থা ইউএনবি এবং বাসসে কাজ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর