Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘হুমকি না দিয়ে জনগণের মুখোমুখি হোক ফেব্রুয়ারির নির্বাচনে’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৮:৪৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল অন্তর্বর্তী সরকারের দুর্বলতা কাজে লাগিয়ে গণতন্ত্র খর্বের চেষ্টা করছে। যারা বিরোধিতা করছে, তারা হুমকি না দিয়ে জনগণের মুখোমুখি হোক ফেব্রুয়ারির নির্বাচনে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।

তারেক রহমান বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণ। তাই সবাইকে সংহতি ও ঐক্য বজায় রেখে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হুমকি-ধামকি বা ষড়যন্ত্রের মাধ্যমে কেউ গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করলে তা জনগণ কখনোই মেনে নেবে না।’

এ সময় তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ওপর জোর দেন এবং দলগুলোকে অংশগ্রহণের আহ্বান জানান।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর