Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২০:৪০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং তাকে বিদেশে নেওয়া যাবে এমন পর্যায়ে নয়। প্রয়োজনীয় দেশগুলোর সঙ্গে সব যোগাযোগ রাখা হলেও, ফ্লাই করার মতো অবস্থায় এলে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করারও আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়।’

তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড শুক্রবার রাতের দুই থেকে আড়াই ঘণ্টা সভা করেছে। সেখানে চিকিৎসকরা বর্তমান অবস্থা, ঝুঁকি ও সম্ভাব্য চিকিৎসা প্রক্রিয়া নিয়ে মতামত দিয়েছেন।

বিজ্ঞাপন

ফখরুল আরও জানান, হাসপাতালগুলোতে নেতাকর্মীসহ মানুষের ভিড় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। তাই তিনি অনুরোধ করেছেন, ‘অনুগ্রহ করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। সময়মতো আমরা স্বাস্থ্যবুলেটিন জানাব।’

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়ে দেন, মেডিকেল টিমের ‘গ্রিন সিগন্যাল’ মিললে খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

গত ২৩ নভেম্বর নিউমোনিয়া ও ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এর আগে ৭ জানুয়ারি লন্ডনে গিয়ে ১১৭ দিন চিকিৎসা ও বিশ্রাম শেষে ৬ মে দেশে ফেরেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর