Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চেয়ারপারসনের অবস্থা নিয়ে নতুন সিদ্ধান্ত হলে জানানো হবে: ডা. জাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে এখনও নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান ডা. জাহিদ হোসেনের সঙ্গে আলাপ করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘নতুন করে কোনো সিদ্ধান্ত হলে আমরা গণমাধ্যমকে জানাব।’

ডা. জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের অধীনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকেরা তার শারীরিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন

দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শাইরুল কবির খান।

উল্লেখ, খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর