Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নির্বাচন যত বিলম্ব হবে, শঙ্কা তত বাড়বে: মান্না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুড়িগ্রাম: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসিল ঘোষণা হবে। এখন নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের তারিখ নিয়ে কোন কথা বলবেন না, আমরা দেখছি। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে শঙ্কা তত বাড়বে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনি প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরী হয়েছে। সেই কারনে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সঙ্গে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তবে এখনও পর্যন্ত কারও সঙ্গে নির্বাচনি সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

এসময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি জেলা শহরের কলেজমোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর