Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন করতে হবে: বুলবুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে, নির্বাচন নিয়ে জাতি কোনো তামাশা মেনে নেবে না।’

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত কার্যালয়ের কনফারেন্স রুমে ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্দেশনাও দেওয়া হয়েছে। কমিশন যথা সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরের ১০ অথবা ১১ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু একটি দল সংঘবদ্ধভাবে নির্বাচন ভণ্ডলের চক্রান্ত আর ষড়যন্ত্র করছে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ সজাগ ও সতর্ক রয়েছে।’

বিজ্ঞাপন

প্রশাসনে দলীয়করণ বন্ধ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত রোডম্যাপে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি (ঢাকা-৮ আসন কমিটির পরিচালক) মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) ড. হেলাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মুহাম্মদ শরিফুল ইসলামসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার সাংগঠনিক সকল থানা আমির, নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারি সেক্রেটারিসহ অন্যান্যরা।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর