Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংস্কার বাদ দিয়ে ক্ষমতা দখলে ব্যস্ত বিএনপি-জামায়াত: আখতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২১:১৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার নিয়ে কোনও রাজনৈতিক দল কথা বলছে না। কীভাবে ক্ষমতায় আসবে সেটি নিয়ে ব্যস্ত বিএনপি ও জামায়াত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহিদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন সংস্কারভিত্তিক রাজনৈতিক অ্যাজেন্ডার নির্বাচন হওয়ার কথা থাকলেও তা নানাভাবে একটি শোডাউন নির্বাচন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আখতার হোসেন বলেন, ‘২০২৬ সালের নির্বাচন নিছক ক্ষমতা পরিবর্তনের নির্বাচন হওয়ার কথা ছিল না। বাংলাদেশের যে কাঠামো রাজনৈতিকভাবে স্বৈরশাসনকে টিকিয়ে রাখে, সেই কাঠামো ভাঙার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক ভিত্তি গড়ে তোলাই ছিল লক্ষ্য। আমরা চেয়েছিলাম নতুন কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে-এটা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের অভ্যুত্থানে প্রাণ দেওয়া মানুষ যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা এখন বিএনপি-জামায়াতসহ কোনো রাজনৈতিক দলই আলোচনায় অগ্রাধিকার দিচ্ছে না। তারা কেবল কীভাবে ক্ষমতায় আসবে, কীভাবে ক্ষমতা দখল করবে-এই হিসেব নিয়েই আয়োজনে ব্যস্ত।

তিনি আরও বলেন, ‘একদল বলছে, তারা আগে ক্ষমতা পরিচালনা করেছে, অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে, তারা কখনো ক্ষমতায় আসেনি-তারা নাকি নতুন কিছু দেবে। অথচ তারাও মন্ত্রিত্ব ভাগাভাগি করেছে।’ আখতার দাবি করেন, জনগণ এসব ‘অর্ধসত্য’ বক্তব্য ভালোভাবেই বুঝতে পারছে।

আখতার হোসেনের মতে, দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা বলে যারা আবার ক্ষমতায় আসার আশা প্রকাশ করছে, জনগণ সেই অভিজ্ঞতার বাস্তবতা ভুলে যায়নি। একইভাবে যারা নিজেদের নতুন বলে দাবি করছেন, তারাও জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি করছেন বলে মন্তব্য করেন তিনি।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর