Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইলে টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইল: ৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে অংশগ্রহণকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে রাস্তায় শুয়ে পড়েন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫(সদর) আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। কিন্তু মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। সদরে জন্ম-এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা হতাশ। আমরা দ্রুত মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি করছি।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।