Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিজয় দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১৩:১১
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: মহান বিজয় দিবস শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়ার আয়োজনও করেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এই কর্মসূচির আয়োজন করেন দলের নেতাকর্মীরা।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন