Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
রাজবাড়ীতে ছাত্রদলের স্বাগত মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ২০:০৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজবাড়ী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজবাড়ীতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের আজাদী ময়দানের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের পান্নাচত্বর প্রদক্ষিণ করে রেলগেট মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে রাজবাড়ী জেলা ছাত্র দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বক্তব্য দেন আহবায়ক আরিফুল ইসলাম রোমান এবং যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিমন।

এসময় জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক সোহেল রানা, আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার,সদর উপজেলা ছাত্রদ‌লের সভাপ‌তি সো‌হেল প্রামা‌নিক, সহ-সভাপতি মো. হীরা শেখ,সাধারণ সম্পাদক প্যারিস হো‌সে‌নসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, উন্নয়ন ও নতুন বাংলাদেশ গড়তেই তার এই স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমানের আগমনের প্রত্যাশায় অধীর আগ্রহে বসে আছে বাংলার মানুষ। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছেন। এই অগ্রনায়কের নেতৃত্বে দেশ আবারও এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে কাজ করব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর