Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতসহ ৮ দলীয় জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:১০

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ আট দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।’

তিনি জানান, জোটভুক্ত সব দল গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করবে। কোন দল কোন আসন থেকে নির্বাচন করবে, সে বিষয়ে সোমবার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন-আট দলে যোগ দিল এলডিপি ও এনসিপি

তিনি আরও বলেন, ‘জোটের বাইরে এনসিপির কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না। যেসব আসনে জোটের প্রার্থী থাকবেন, সেসব আসনে এনসিপি জোটের পক্ষে কাজ করবে।’

এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে নতুন করে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। দল দুটি হলো— কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার জামায়াতে ইসলামীর আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দুই দলের যুক্ত হওয়ার বিষয়টি জানান দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে তাদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে জোটে যোগ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।’

তিনি আরও জানান, এনসিপি তাদের সিদ্ধান্তের কথা নিজ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে যুবদল নেতা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮

সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর