Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা মীর আরশাদুল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৫:২৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৬

বিএনপিতে যোগ দিয়েছেন মীর আরশাদুল হক।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্নয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় তিনি গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মীর আরশাদুল হক বিএনপির সঙ্গে তার নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর