Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তিতে হেলথ ক্যাম্পে রোগীদের পাশে ডা. জুবাইদা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫

কড়াইল বস্তির হেলথ ক্যাম্পে ডা. জুবাইদা রহমান।

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর কড়াইল বস্তিতে দিনব্যাপী এক হেলথ ক্যাম্পের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মহাখালীর কড়াইল আনসার ক্যাম্পে আয়োজিত এই হেলথ ক্যাম্প পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান রোগীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের সঙ্গে সপরিবারে দেশে ফেরার পর থেকেই ডা. জুবাইদা রহমান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে সরব রয়েছেন। এর আগে তাকে তারেক রহমানের নির্বাচনি জনসভার মঞ্চেও উপস্থিত থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এবার তিনি স্বামী তারেক রহমানের নির্বাচনি আসন ঢাকা-১৭ এর আওতাধীন এই কড়াইল বস্তিতে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমে সরাসরি অংশ নিলেন। নির্বাচনি আবহে জুবাইদা রহমানের এমন মানবিক ও জনবান্ধব অংশগ্রহণ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর