Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় আপসহীন: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও: বিএনপি কখনো মাথা নত করেনি, এখনো করবে না এবং ভবিষ্যতেও করবে না। কয়েকটা জায়গায় আমরা আপসহীন; মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, উন্নয়ন আর অসাম্প্রদায়িকতার আমরা আপসহীন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও শান্তিপূর্ণ জায়গা, এই শান্তিপূর্ণ জায়গায় আমরা কখনো নষ্ট করতে পারি না। এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একসঙ্গে বড় হয়েছি। এ অসাম্প্রতিকতা ধরে রাখার জন্য আমাদের কাজ করতে হবে।

বিজ্ঞাপন

ফখরুল বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ১২ ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আগামী ৫ বছরের জন্য দেশ একটা স্থিতিশীলতায় আসবে।

তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি। তাই মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের কাজের ব্যবস্থা করা হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর