Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে বিএনপির সাইবার টিম জড়িত: যুব জাগপা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০

ঢাকা: ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে বিএনপির সাইবার টিম জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) অঙ্গ সংগঠন যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘বিএনপির এজেন্ট ছাড়া অন্য কাউকে ভোট কেন্দ্রে ঢুকতে দিবে না’ বিএনপি নেতাদের এমন ঘোষণার প্রতিবাদে এবং নির্বাচনমুখী রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা তরুণদের করণীয় শীর্ষক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎তিনি বলেন, কারও হুমকি-ধমকি আমরা দেখতে চাই না। আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন দেখতে চাই। কেউ যদি ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় এবং ভোট কেন্দ্র দখল নিতে আসে আমরা পরিস্থিতি মোকাবিলা করব। আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা করব। ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

‎‎তিনি আরও বলেন, জনগণ কাউকে দেশের ইজারা দেয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনা তার বাপের দেশ মনে করে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল। কিন্তু এ দেশের যুব ও ছাত্র জনতা শেখ হাসিনাকে দিল্লির দাসী বানিয়ে পাঠিয়েছে। কেউ নতুন জালিম সেজে দেশের মালিক হবার চেষ্টা করলে তাদের পরিণতি সময় বলে দিবে। সাধু সাবধান।

‎যুব জাগপা নেতা বলেন, সারাদেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে বিএনপি এখন জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট, জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাক করার অপচেষ্টা ও ১১ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো শুরু করেছে। জনগণ বিএনপিকে বলে দিয়েছে খুনি হাসিনার প্রতিচ্ছবি এখন বিএনপির ভিতরে। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন জনগণ নতুন ফ্যাসিবাদকে ব্যালটের মাধ্যমে বয়কট করবে।

‎‎এ সময় আরও বক্তব্য দেন যুব জাগপার সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, ঢাকা জেলা সভাপতি মো. শামীম, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী, দফতর সম্পাদক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান, প্রচার দায়িত্বে আল আমিন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর