Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের টাকা নিয়ে বিদেশে রাজার মতো থাকবেন, ঘুম হারাম করে দেব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৫

ময়মনসিংহে ‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ময়মনসিংহ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চোরেরা চুরি করে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আল্লাহ যেনো তৌফিক দেন, ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের চারগুণ।

তিনি আরও বলেন, দেশের টাকা বিদেশে নিয়ে রাজার আদলে বসবাস করবেন, আমরা তাদের ঘুম হারাম করে দেব।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিরি আরও বলেন, মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবার দুটি ভোট। একটি হ্যাঁ, হ্যাঁ মানে আজাদী না মানে গোলামী। হ্যাঁ ভোট মা-বোনদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেকটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরী হিসেবে গড়া তোলা হবে। নারী পুরুষের কর্মসংস্থান সমান ভাবে করা হবে।

তিনি আরও বলেন, জনগণ পুরোনো পচা রাজনীতি আর চায় না। পরিবার, ব্যক্তি গোষ্ঠী রাজনীতি চায় না। জনগণ দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়।

‘কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। পরে জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন, আমরাও হ্যাঁ, ঠেলার নাম বাবাজী।’

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে মঞ্চে উঠে দুই হাত নেড়ে সামনের সারিতে বসা দর্শকদের অভিবাদন জানান জামায়াতের আমির।

মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ-১১টি সংসদীয় আসনে ১১ জোট মনোনীত প্রার্থীরা।

সভা শুরুর আগে সকাল থেকে মিছিলে মিছিলে ভরে ওঠে পুরো নগরী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর