Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা হতে পারে: মাহদী আমিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০

বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন দলটির নির্বাচনি পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে ইশতেহার প্রণয়নের কাজ অনেকাংশে গুছিয়ে এনেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা এবং দলীয় সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার ও ৩১ দফা এবং ২৭ দফা কর্মসূচি নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কর্মসূচির আলোকে ইশতেহার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একটি পরিকল্পনা অনুযায়ী শুক্রবার ইশতেহার ঘোষণা করা হতে পারে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন আরও বলেন, গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসব অপতথ্যের সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে বলেও দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি পুরোনো ও মিথ্যা বয়ান নতুন করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেরাই নিয়েছেন। একই ভাষা, একই কায়দা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং অশালীন ব্যক্তিগত আক্রমণ চালানো হচ্ছে।

মাহদী আমিন বলেন, বিএনপির ক্রমবর্ধমান গণজোয়ার ও জনসমর্থনের মুখে প্রতিপক্ষরা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। এ কারণেই তারা সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

দেশের কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর