Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভি-বেতারে ভাষণ প্রচারের জন্য ইসিতে জামায়াতের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর আমিরের ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য নির্বাচন কমিশন বরাবরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জামায়াত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

বিজ্ঞাপন

ওই ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারের জন্য মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রার্থনা করে আবেদন দাখিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা আশা করছি, প্রধান নির্বাচন কমিশনার জামায়াত আমিরের ভাষণটি নির্ধারিত সময়ে সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে করে অনুমোদন করবেন।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে বিকাশ
২৪ মার্চ ২০২৬ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর