Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে: আমির হামজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৪

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

কুষ্টিয়া: ১২ ফেব্রুয়ারি নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মহিলা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া-উগান্ডার যে ম্যাচ হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচন এই রকমই হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া-উগান্ডার ম্যাচের মতোই হবে ইনশাআল্লাহ। আগামীতে জাস্ট ওয়েট ফর সি দেখার জন্য আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

আমির হামজা বলেন, “আমরা যে পর্যায়ে আছি,বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশি-বিদেশি এবং মানুষের যে গণজোয়ার আমরা ১৩৮ টা ওয়ার্ডে কুষ্টিয়া সদর আসনে দেখছে। এতে এখন আমরা ১০০ ভাগ বিশ্বাসী। জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদরে এই তিন নম্বর আসন দাঁড়িপাল্লার ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, ‘আমরা কয়েকটি তথ্য পেয়েছি আজকে। এ তথ্যটা দিয়েছে সিআরএফ। নির্বাচন যারা পর্যবেক্ষণ করতেছেন তারা আজকে ওয়েবসাইডে এই তথ্যটি দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীতে তরুণ যারা আছেন, এই দেশে প্রায় ৪ কোটি। এখানে ৩৭ দশমিক ৪ শতাংশ মানুষ চাচ্ছে দাঁড়িপাল্লা এবার বাংলাদেশের ক্ষমতায় যাক। ধানের শীষের নাম পেয়েছি এখানে ২৭ শতাংশ, এনসিপি যারা আছে তারা ১৭ শতাংশ। যেহেতু এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে ১১ দলে ভেতর একটি দল। সেই হিসাবে এখনো ৯ দল বাদও দেওয়া যায়, শুধু দুইটা দলের যুবকদের যে আগ্রহ, আকাঙ্ক্ষা, তাদের যে ভোট পারসেন্টেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৫৫ শতাংশ ভোট।
‘এখন যুবকরা ১১ দলীয় জোটে ভোট দিতে চাচ্ছে। সুতরাং এগুলো দেখলে আমরা আশ্বাস দিতে পারি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।’

এ সময় মহিলা সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জেলা জামায়াতের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর