Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদীর শেকড় উপড়ে ফেলা যাবে না: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: অপপ্রচার ও মিথ্যাচারের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির শেকড় উপড়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে, জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সংগ্রামের মতো করে জয়ী হতে হবে, কারণ চারদিকে চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যাচার চলছে। প্রযুক্তির অপব্যবহারে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করে চরিত্রহনন ও কুৎসা রটনার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, যারা গণতন্ত্রের জন্য আপসহীনভাবে সংগ্রাম করেছেন, যারা আওয়ামী লীগের আবরণের ভেতরে গিয়ে লুকিয়ে থাকেননি এবং সত্য ও ন্যায়কে স্পষ্টভাবে প্রকাশ করেছেন, তাদের বিরুদ্ধেই আজ পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

এই অপপ্রচারের বিরুদ্ধে সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কবি, সাহিত্যিক, শিল্পী, গীতিকার, অভিনয়শিল্পী ও সুরকারদের শক্তিশালী শব্দ ও সৃষ্টিশীল ধ্বনির মাধ্যমে এই কুৎসিত অপপ্রচারকে পরাজিত করতে হবে।

জাসাসের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, জাসাসের রাজনীতি হবে ভিন্নতর, গতানুগতিক নয়। সংস্কৃতি ও সৃষ্টিশীলতার শক্তি দিয়েই জাতীয়তাবাদী আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জাসাসের সভাপতি চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর