Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনকিলাব মঞ্চের আহতদের দেখতে ঢামেকে জামায়াত নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৫

ঢাকা: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জামায়াতের নেতারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতালে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খানসহ নেতাকর্মী।

এ সময় অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানান। তাদের চিকিৎসার খোঁজ নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ ন্যাক্কারজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর