Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দিতে হবে: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দিতে হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে এটাই প্রমাণ হবে কারা দেশের সংস্কার চায় কারা চায় না। যদিও এখনো গণভোট সম্পর্কে অনেকেই বোঝেন না তবে সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনি পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই রাষ্ট্রটা খারাপ লোকেরা নষ্ট করে ফেলেছে। রাষ্ট্রটি ঠিক করার জন্য পরবর্তীতে সরকার গঠন করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মহাসচিব বলেন, আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ করে দেওয়া হবে এবং বিভিন্ন এনজিওতে মায়েদের যে রয়েছে তাদের সেই ঋণে মাফ করে দেওয়া হবে। দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।

হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই এই দেশের নাগরিক। আপনারা নিজেদের অধিকার নিয়ে নিজেরা দাঁড়ান। বিএনপি আপনাদের পাশে অতীতেও ছিল আগামীতেও থাকবে।

এ সময় সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর