Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট 
২ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪

ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি।

ঢাকা: রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেমবর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেসময় মির্জা ফখরুল সেখানে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর শারীরিক অসুস্থতা ও সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে তার দ্রুত রোগমুক্তি কামনা করেন ।

হঠাৎ জ্বর, ঠান্ডা-কাশি ও ফুসফুসের সংক্রমণজনিত শারীরিক জটিলতা দেখা দেওয়ায় গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস গণমাধ্যমকে জানান যে গত কয়েক দিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন এবং শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্যই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর