Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চরমোনাই পীর বুঝতে পেরেছিলেন ‘তারা’ বড় মিথ্যাবাদী: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭

পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে প্রতীক তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পঞ্চগড়: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে নির্বাচনে বড় সমস্যা করছে একটি দল। এ দলটি বিশ্বাস যোগ্য নয়। এটি পাকিস্তানিদের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে। বাংলাদেশের স্বাধীনতার সময়ও বিরোধিতা করেছে।

তিনি আরও বলেন, চরমোনাই পীর সাহেবদের সঙ্গে জোট তারা করেছিল। তখন চরমোনাই পীর সাহেব বুঝতে পেরেছিলেন, এদের চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ নাই। এটা বুঝতে পেরে তারা জোট থেকে বের হয়ে আসে। চরমোনাই পীর সাহেব বলেছিলেন, এদের ভোট দেওয়া হারাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। গণতন্ত্রের প্রবর্তনের নির্বাচন। আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই তাহলে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতার বিশ্বাস করে না, তাদেরকে আপনারা কেউ বিশ্বাস করবেন না।

পরিবারের চাহিদা মেটানোর জন্য প্রতি পরিবারের মাঝে ফ্যামেলি কার্ড দেওয়া হবে, কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। যারা ঋণ নিয়েছেন তাদেরকে ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হবে। দেশের শিক্ষিত বেকার ১ কোটি তরুণ-তরুণীকে চাকরি দেওয়া হবে।
সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জের মানুষের সঙ্গে দিনরাত কাজ করেছেন। আজকে দেশের একটি জটিল মুহূর্তে নির্বাচন হচ্ছে। তারা ২০ হাজার মানুষকে হত্যা করেছে। জুলাইয়ে ২ হাজার যুবককে হত্যা করা হয়েছে। আপনাদের ভোটে নির্বাচনে জয়ী হয়ে সে নির্বাচনের মধ্য দিয়েই আমরা যেন সৃজনশীল সরকার গঠন করতে পারি। শান্তির দেশ নির্মাণ করতে পারি। সে জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরেই তিনি নির্বাচনের পথে প্রান্তরে ছুটেছেন। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এ দেশে ভালেবাসার সঙ্গে বাস করতে চাই।’

দেবীগঞ্জ উপজেলার নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম হাফিজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন আজাদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপী, ডা. নজরুল ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, আমেরিকা যুবদলের সভাপতি জাকির হোসেন চৌধুরী, দেবীগঞ্জ উপজেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজু, পঞ্চগড় ২ আসনের দেবীগঞ্জ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর শেখ, ওলামা দলের জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল।

নির্বাচনি জনসভায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর