Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২

জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার ভাষণ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ সন্ধ্যা ৭টায় এবং বিএনপি চেয়ারম্যানের ভাষণ রাত ৮টায় সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এ ছাড়া আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথাও রয়েছে।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) ভাষণ সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দ্বৈত নির্বাচনি কার্যক্রমকে ঘিরে বর্তমানে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক তৎপরতা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাত্র তিন দিন আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে জামায়াত আমিরের এই ভাষণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে বিশেষ গুরুত্ব বহন করতে পারে। আমিরের এই ভাষণের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ও জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের রূপরেখা জাতির সামনে তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর