Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪০ দিন নগর ভবন বন্ধ রাখার জবাব ব্যালটে দেবে জনগণ: ড. মান্নান

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান

ঢাকা: ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান বলেছেন, ৪০ দিন নগর ভবন তালা দিয়ে রাখার জবাব ঢাকা-৬ এর জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেবে। যে সাদেক হোসেন খোকা শেখ হাসিনাকে পরাজিত করেছে সেই সাদেক হোসেন খোকার ছেলের চাঁদাবাজির জবাব জনগণই দেবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত গণমিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত হাজার-হাজার জনতার উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা-৬ সংসদীয় এলাকাকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করে এক নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর হিসেবে গড়ে তুলবেন। জনগণের মৌলিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। আর নয় অবহেলা; আধুনিক হবে পুরান ঢাকা স্লোগানে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিদ্যমান সকল সমস্যা সমাধান করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যা’ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এক বিশাল গণমিছিল রাজধানীর ইত্তেফাক মোড় থেকে শুরু হয়ে টিকাটুলি ফুট ওভার ব্রিজ-সেন্টাল উইমেন্স-শাহজাহান ভাইয়ের বাসা-মিতালী বিদ্যাপীঠ-রাজধানী মার্কেট-পীরসাহেব গলি (মশুরী খোলা)-বাবু ভাইয়ে বাসার গলি-মুরগী টোলা-দয়াগঞ্জ-ধূপখোলা-সাধনা ওষুধালয়-শতীস সরকার রোড-লোহারপুল-সূত্রাপুর বাজার-বাংলাবাজার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রায় সাহেব বাজার-নবাবপুর রোড-কাপ্তান বাজার প্রদক্ষিণ করে বাংলাদেশ হোমিও কলেজের সামনে এসে শেষ হয়।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪

আরো

সম্পর্কিত খবর