Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮

বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকা: ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন না রাখার নির্বাচন কমিশনের নির্দেশনার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল ফোন না রাখতে নির্বাচন কমিশনের এই নির্দেশনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে। এতে নাগরিক সাংবাদিকতা ব্যাহত হবে। ভোটের দিন দুষ্কৃতিকারীদের অনিয়ম আরও সহজতর হবে। ভোটাররা অনিয়মের অভিযোগ করবেন কিন্ত কোনো প্রমাণ দেখাতে পারবেন না।

‘মোবাইল ছাড়া দূরবর্তি কেন্দ্রের ভোটাররা বাসা থেকে বের হতে শঙ্কাবোধ করবেন কিংবা বেরই হবেন না। এতে ভোটার উপস্থিতি কমবে ও নির্বাচন অগ্রহণযোগ্য হবে। যারা মোবাইল নিয়ে কেন্দ্রে যাবেন, তারাও বাহিরে পরিচিত/অপরিচিত কারও কাছে মোবাইল জমা রেখে ভিতরে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়াতে অস্বস্তিবোধ করবেন। ভোট কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা ইন্টারনেট শাটডাউনের নতুন রূপ।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা নির্বাচন কমিশনের প্রতি ওই নির্দেশনা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যদি মোবাইল ফোন নিষিদ্ধ করতে হয়, শুধুমাত্র ভোট কক্ষ অথবা ভোট দেওয়ার গোপন বুথে প্রবেশের পূর্বে মোবাইল জমা রেখে দেওয়ার বিধান করা যেতে পারে। যা সংশ্লিষ্ট কক্ষের পোলিং কর্মকর্তার নিকট জমা থাকবে, ভোটপ্রদান শেষে ভোটারকে মোবাইল ফেরত দেবে।’

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর