Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ক্ষমতায় গেলে নারী অধিকার থাকবে না: রিজভী


৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬

কুড়িগ্রামে বিএনপি প্রার্থীর জনসভায় কথা বলেছেন রুহুল কবির রিজভী।

কুড়িগ্রাম: জামায়াত ক্ষমতায় গেলে নারী অধিকার থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-২ আসনের জেলা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা (জামায়াত) ক্ষমতায় গেলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস-আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পদ পাবে না।

রিজভী আরও বলেন, জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন, সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন-রাত কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়ছে আসল চরিত্র। জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে তারা রাজনীতি করতে পারত না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রীত্বের স্বাদ পেতো না। অথচ তাদের কৃতজ্ঞতাবোধ নেই। জামায়াতের আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে, কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ তারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিল।

বিজ্ঞাপন

এ সময় কুড়িগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর