Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের দায়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে ভোট ও ভোটারদের বিষয়ে উসকানিমূলক ও সহিংস হুমকি দিতে শোনা যায়, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ইতোমধ্যে বাতিল হয়েছে। এর পরপরই ভাইরাল ভিডিওটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ ধরনের বক্তব্য বা কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর