Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে নির্বাচনকে ঘিরে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩

নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব।

যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে যশোর ও নড়াইলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬, যশোর) সদস্যরা। হঠাৎ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাবের বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) যশোর জিলা স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের যশোর ক্যাম্পের (র‌্যাব-৬) অধিনায়ক মেজর এ. টি. এম. ফজলে রাব্বী প্রিন্স।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর ক্যাম্পের আওতায় থাকা যশোর ও নড়াইল জেলার ৮টি সংসদীয় আসনের নির্বাচনি এলাকায় অফিসারসহ ১৬টি টহল দল এবং গোয়েন্দা ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নিরাপত্তা টহল আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে সমন্বয় করে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মেজর প্রিন্স আরও জানান, নির্বাচনি এলাকার ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে যশোর ক্যাম্পের ১২টি এবং নড়াইল ক্যাম্পের ৪টি টহল দল পুরো এলাকায় কাজ করছে। জনসাধারণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নিরাপদ নির্বাচনি পরিবেশের স্বার্থে সন্দেহভাজন কাউকে বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে দ্রুত র‍্যাব বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব-৬।

বিজ্ঞাপন

চকরিয়ায় বাসচাপায় ইজিবাইকচালক নিহত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর