Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও জেলা আমিরকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলার আমিরকে পুলিশ হয়রানি ও নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে দলটি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার আমির বেলাল উদ্দিন ব্যবসায়িক কাজে নগদ টাকা নিয়ে বিমানে করে তার এলাকায় যাচ্ছিলেন। কাস্টমসের অনাপত্তিতেও তাকে টাকা বহনের ছাড়পত্র দেয় ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা করা হয়েছে। এমনকি তাকে নির্যাতন করে নীলফামারী জেলা পুলিশ সুপার এস. কে. জাহিদুল ইসলাম। এই নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে মিডিয়া ফ্রেমিং করে এই ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি মিথ্যা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ‘নীলফামারী জেলার পুলিশ সুপার এস. কে. জাহিদুল ইসলাম ফ্যাসিবাদের দোসর। তিনি সাবেক ডিবি প্রধান ভারতে পলাতক মনিরুল ইসলামের অন্যতম সহযোগী ছিলেন। তিনি জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছিলেন। অবিলম্বে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা ও তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর