Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষকদল নেতার গাড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষকদল নেতার গাড়ি জব্দ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পরে টাকা ও গাড়ি জব্দ করে রেখে কৃষকদল নেতাসহ তিন জনকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্বাচনি কাজে ব্যবহৃত গাড়িটি টাকাসহ জব্দ করা হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিজ্ঞাপন

শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও তিনি শহরের আল-আমিন ফার্মেসি মালিক।

প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে। কৃষকদল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে বক্তব্য জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত কৃষকদল নেতা বদরুল ইসলাম শ্যামলকে কল দিলেও তারা রিসিভ করেননি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর