ঢাকা: হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাত ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে দলটির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
জানানো হয়, রাতে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
তবে কি বিষয়ে এ সংবাদ সম্মেলন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।