Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উৎসবমুখর পরিবেশে ভোটের আহ্বান নাহিদ ইসলামের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ আহ্বান জানান।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, “আমি নিরব ও সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। ভোটারদের প্রতি আহ্বান জানাব— ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসুন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দিন।”

বিজ্ঞাপন

ভোট দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

তিনি সেনাবাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

সরকার গঠন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “সরকার গঠনের লক্ষ্যেই আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা মনে করি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।”

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়ার বিষয়ে তিনি বলেন, “দেশের মানুষ যদি নির্বাচনকে সুষ্ঠু বলে এবং নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে ফলাফল যাই হোক আমরা তা মেনে নেব।”

উল্লেখ্য, ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের পাশাপাশি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া আরও কয়েকজন প্রার্থী মাঠে রয়েছেন।

আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষ ভোটার রয়েছেন, যারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা ।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর