Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১২:৫৩

ঢাকা: জাতীয় সংসদে বৈদেশিক কর্মসংস্থান খাতকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিলটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকের পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হক উত্থাপন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে বিলটি পাস করা হয়। এর মাধ্যমে আগের আইন অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩–এর বিভিন্ন ধারা সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা একাধিক অধ্যাদেশের মধ্যে এই আইনটিও ছিল, যা পরে সংসদে বিল আকারে আনা হয় এবং এখন তা আইনে পরিণত হলো।

বিজ্ঞাপন

বিদেশে কর্মসংস্থান প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা জোরদার, দালাল ও প্রতারণা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও ডিজিটালাইজড করা; এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর