Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে পালটা-পালটি অভিযোগ থাকলেও সবাই জয়ের ব্যাপারে আশাবাদী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১০

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। ছবি: সংগৃহীত

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের মাঝামাঝি সময়ে রংপুর জেলার ছয়টি আসনে প্রার্থীদের মধ্যে আশাবাদ ও অভিযোগের মিশ্র চিত্র দেখা গিয়েছে। জামায়াতে ইসলামীর পাঁচটি আসনের প্রার্থীরা শতভাগ আশাবাদী দাবি করে কোনো অভিযোগ করেননি।

অন্যদিকে রংপুর-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন (শাপলা কলি) অভিযোগ করলেও তিনি বলছেন, এ আসনে তিনি ইতিহাস গড়বেন। বিএনপির ৬টি আসনের প্রার্থীরাও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী, তবে রংপুর-৩, রংপুর-৪ এবং রংপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী ও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাকি আসনগুলোতে তেমন কোনো অভিযোগ নেই।

বিজ্ঞাপন

জামায়াতের প্রার্থীরা বলছেন, পরিস্থিতি তাদের পক্ষে এবং ভোটারদের সাড়া ভালো। তারা কোনো অনিয়ম বা হামলার অভিযোগ করেননি। বিএনপির প্রার্থীরা বলছেন, জামায়াতের লোকজন ভোটারদের ভয় দেখাচ্ছে, হামলা করছে এবং অন্যান্য অনিয়মের চেষ্টা করছে।

আখতার হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই—তবু শাপলা কলি বিপুল ভোটে জিতবে।

জাতীয় পার্টির অবস্থান এবার রংপুরে তুলনামূলকভাবে দুর্বল দেখা যাচ্ছে। ৫টি আসনে প্রার্থী থাকলেও কর্মী-সমর্থকদের উপস্থিতি খুবই কম। কেন্দ্রগুলোতে জাপার পোলিং এজেন্ট বা সমর্থকদের দেখা যাচ্ছে না বললেই চলে। রংপুর-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী ফখরুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন—এমন গুজব ছড়ালেও প্রার্থী নিজে ফোন করে নিশ্চিত করেছেন যে, তিনি মাঠে আছেন এবং লড়াই চালিয়ে যাচ্ছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা কোনো বড় অভিযোগ করেননি। তবে বলছেন যে, ভোটাররা তাদের প্রতীক হাতপাখায় ভোট দিচ্ছেন।

আসনভিত্তিক সংক্ষিপ্ত চিত্রে সকাল-দুপুর পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী রংপুর-১ জামায়াত প্রার্থী রায়হান সিরাজি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী, তার কোনো অভিযোগ নেই। এছাড়া বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজনও আশাবাদী।

রংপুর-২ আসনে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মন্ডল ও বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার উভয়ই আশাবাদী; তাদের তেমন অভিযোগ নেই।

তবে রংপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, অনেক কেন্দ্রেই বোরকা পড়া নারীরা বড় বড় ব্যাগ নিয়ে প্রবেশ করছেন, অন্যদিকে জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল সকাল থেকেই নির্বাচনের পরিবেশ সন্তুষ্ট জানিয়ে জয়ের বিষয়ে আশাবাদী।

রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন (এনসিপি) অভিযোগ করলেও জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা আখতারের বিরুদ্ধে হামলা-মব সৃষ্টির অভিযোগ করেছেন।

রংপুর-৫ আসনে জামায়াত প্রার্থী গোলাম রাব্বানী ও বিএনপি প্রার্থী গোলাম রাব্বানী উভয়ই আশাবাদী, কোনো উল্লেখযোগ্য অভিযোগ নেই। তবে জাতীয় পার্টির প্রার্থী ফখরুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন গুজব ছড়ালেও অস্বীকার করে বলেছেন, তিনি মাঠে আছেন।

রংপুর-৬ আসনে জামায়াত প্রার্থী নুরুল আমীন আশাবাদী। বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম জামায়াতের বিরুদ্ধে প্রোপ্রাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছেন।

এদিকে রংপুরে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। জেলায় পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসারের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। প্রশাসন জানিয়েছে, যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সিলেটে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৯

আরো

সম্পর্কিত খবর